এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনায় এক গৃহবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্বামী। অভিযোগে নগদ অর্থ,স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ মালামাল আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,বিরামপুর উপজেলার ভেলারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হাদি গত ৪ মে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন,প্রায় ১০ বছর পূর্বে মোছাঃ কুলসুমা খাতুনের সঙ্গে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। দীর্ঘদিন সংসার জীবন স্বাভাবিক থাকলেও সম্প্রতি তাদের পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়,কিছুদিন ধরে তার স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে ভবিষ্যতে সংসার টিকিয়ে রাখার আশ্বাস দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ কারীর দাবি। ভুক্তভোগী আব্দুল হাদি জানান,গত ৪ মে সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাড়িতে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নিতে শুরু করেন। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন,তার স্ত্রী এক ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে চলে গেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়,বাড়ি থেকে যাওয়ার সময় স্ত্রী ঘরে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা,প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালঙ্কার,গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং একটি স্মার্টফোন নিয়ে যান। সব মিলিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।এছাড়াও অভিযোগকারী দাবি করেন, তার নবজাতক সন্তানকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিরামপুর থানার একটি সূত্র জানায়,লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যেও উত্তেজনা বিরাজ