নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে চেলা নদীর পাড়ে বেড়িবাঁধ কেটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
নদী, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি। প্রশাসনের এমন উদ্যোগ পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।