নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আগামী ১লা জুলাই ২০২৬ (বুধবার) দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় গুরুত্বপূর্ণ সরকারি সফরে আসছেন। সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রশাসন,সমাজকল্যাণ অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফর উপলক্ষে সমাজের অসহায়,দরিদ্র,প্রতিবন্ধী, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের চলমান বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অনুদান,শিক্ষা সহায়তা এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সমাজসেবক,সুধীজন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
কর্মসূচির প্রধান আকর্ষণ প্রতিবন্ধী ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান। বেসরকারি এতিমখানার অনুকূলে অনুদানের চেক বিতরণ।
সমাজকল্যাণ,নারী ও শিশু উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন। উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর,স্বচ্ছ ও জনমুখী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া নারী,শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার,নিরাপত্তা,শিক্ষা এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা,এই সফরের মাধ্যমে নতুন উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রমেরও দিকনির্দেশনা মিলবে।
স্থানীয় জনগণের মধ্যেও সফরকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মতে,সরকারের এ ধরনের উদ্যোগ কেবল আর্থিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রতিবন্ধী,এতিম,বিধবা,অসহায় নারী এবং দরিদ্র শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে এসব কর্মসূচি কার্যকর অবদান রাখবে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা,অনুষ্ঠান পরিচালনা এবং উপকারভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা,জনকল্যাণে সরকারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এই সফর দিনাজপুর-৬ আসনের চার উপজেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হবে এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।