বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী পাঁচ বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সেতাবগঞ্জ চিনিকলে জিয়া পরিষদ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিল প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।
বিএসএফআইসি জিয়া পরিষদ এর কেন্দ্রীয় সদস্য জনাব মো: হাসনাত হাবিব এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ এর সভাপতি জনাব মো: আবু রায়হান ও সহ-সভাপতি জনাব মো: হাসানুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো: বেলায়েত হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) জনাব রাজু আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।