দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নওশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের নামদাতা, তেভাগা আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত হাজী মোহাম্মদ দানেশ এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।
হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩০ জুলাই) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান এবং শেখ ফরিদ কবরস্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।
পরে অধ্যাপক ড. মো. নওশের হাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ, অফিসার্স ফোরাম এবং হাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলে