নিজস্ব প্রতিবেদক:
জমকালো আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো করমতলি সর্বজনীন দুর্গা মন্দিরের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্যা (সংরক্ষিত নারী আসন) শ্রীমতি শীতলি পাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ইউপি চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান তাঁর বক্তব্যে বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও অবকাঠামোগত প্রসারে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।"
এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই উদ্বোধন শেষে বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।