সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে স্থানীয়রা আটক করলেও পরবর্তীতে তার সহযোগীরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
বিরামপুর থানার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের কুর্শাখালি-ডাঙ্গা এলাকার বাসিন্দা মোছাঃ নাদিরা বেগম (৪৮) থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার মানসিক প্রতিবন্ধী মেয়ে মোছাঃ গুলছানা আক্তার ঝরনা (৩২)-কে গত ২১ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে একই জেলার ফুলবাড়ী থানার তেতুঁল ডাঙ্গা এলাকার মোঃ আলমগীর হোসেন (৩৯) জোরপূর্বক ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে। এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের চরকাইরেঞ্জ প্রয়াগপুর ফরেস্ট অফিস সংলগ্ন ফুটবল খেলার মাঠ তাকড়াছড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। তবে কিছুক্ষণ পর অভিযুক্তের ৩-৪ জন সহযোগী ঘটনাস্থলে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং উপস্থিতদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সাক্ষী কুহিলির ভাই আলিফকে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিরামপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com