সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:

​সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সামাদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ​গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। শুক্রবার(১৪ আগস্ট)  দুপুরে তাকে আটক করা হয়।
​পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. জানু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ খান, এএসআই আলী আকবর ও এএসআই আমির হোসেন দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাঁও গ্রামের মানিক মিয়ার পুকুরের উত্তর পাশে বিরিসিংগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচলের সময় আব্দুস সামাদকে আটক করা হয়। পরে নিয়ম অনুযায়ী তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।
​বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com