সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক

ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল (ফেন্সিডিল সদৃশ মাদক), একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ ঘটনায় মোঃ আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কাঁঠালডাংগী বিওপির টহলদল সুবেদার মোঃ মহসিন আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ৩৭১/৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলডাংগী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল, একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের মোট সিজার মূল্য ১৯ হাজার ৬০০ টাকা।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্ত এলাকার জনগণকে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com