সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোছাঃ শিল্পি খাতুন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন

মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোছাঃ শিল্পি খাতুন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুর | ২৮ জুলাই ২০২৬ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার এক অসহায় নারী মোছাঃ শিল্পি খাতুন (৫২) বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর ফুসফুসের জটিলতায় (লাংস ড্যামেজ) ভুগছেন। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় ২৬ জুলাই ২০২৬, ভোর ৪টা ৫১ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে,শিল্পি খাতুনের স্বামী মৃত আনারুল ইসলাম। তাদের বাড়ি গ্রাম: পশ্চিমপাড়া/ভেলাইন,ডাকঘর: হরিপাড়া,থানা: নবাবগঞ্জ,জেলা: দিনাজপুর। স্বামীর মৃত্যুর পর পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে রয়েছে। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিল্পি খাতুনের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা,উন্নত ওষুধ এবং সার্বক্ষণিক চিকিৎসা সেবার প্রয়োজন। প্রতিদিন চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা দরিদ্র পরিবারের জন্য এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের সদস্যরা জানান,অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তারা সমাজের বিত্তবান ব্যক্তি,ব্যবসায়ী,প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল মানবিক হৃদয়ের মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন। মানবিক আবেদন মানবতার সবচেয়ে বড় পরিচয় হলো বিপদে মানুষের পাশে দাঁড়ানো। আপনার সামান্য আর্থিক সহায়তাও একজন অসহায় মায়ের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি ছোট সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি এবং বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন।
রোগীর পরিচয় নাম: মোছাঃ শিল্পি খাতুন (৫২) স্বামী: মৃত আনারুল ইসলাম গ্রাম: পশ্চিমপাড়া/ভেলাইন
ডাকঘর: হরিপাড়া থানা: নবাবগঞ্জ
জেলা: দিনাজপুর সহযোগিতার জন্য যোগাযোগ নগদ (ব্যক্তিগত) ও যোগাযোগ নম্বর: ০১৭৭৩-৭০৪৩৭৭
আসুন,আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। একজন অসহায় মায়ের জীবন রক্ষায় আপনার সহযোগিতা হতে পারে আশার আলো। মানবতার ডাকে সাড়া দিয়ে আজই পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা যেন মোছাঃ শিল্পি খাতুনকে দ্রুত সুস্থতা দান করেন এবং সহযোগিতাকারীদের উত্তম প্রতিদান দান করেন। আমীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com