
বিশেষ প্রতিবেদন:
”সুপ্রিয় এসএসসি ও সমমান পরীক্ষার্থী,
আসসালামু আলাইকুম/নমস্কার। তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও সাধনার ফসল এই পরীক্ষা। তোমরা যারা ৩নং খানপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থী, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছ, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক দোয়া।
তোমাদের পরীক্ষা হবে সুন্দর, শান্তিপূর্ণ ও মেধাভিত্তিক—এই প্রত্যাশা করি। আশা করি, তোমরা ভয়ভীতিহীন পরিবেশে মনোযোগ দিয়ে পরীক্ষা দেবে এবং উজ্জ্বল ফলাফল অর্জন করে পরিবার, সমাজ তথা আমাদের ইউনিয়নের নাম উজ্জ্বল করবে। তোমাদের ভবিষ্যৎ জীবন হোক আনন্দময় ও সফল।
তোমাদের সকলের সাফল্য কামনায়—
চিন্তরঞ্জন পাহান (চেয়ারম্যান)
৩নং খানপুর ইউনিয়ন পরিষদ,
বিরামপুর-দিনাজপুর।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply