সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
বিরামপুরে অসহায় মানুষের পাশে সরকার অনুদানের চেক ও জিআর চাল বিতরণে জনসেবামুখী উদ্যোগ

বিরামপুরে অসহায় মানুষের পাশে সরকার অনুদানের চেক ও জিআর চাল বিতরণে জনসেবামুখী উদ্যোগ

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুস্থ,অসহায়,অসুস্থ,প্রতিবন্ধী,গৃহহীন ব্যক্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় অনুদানের চেক বিতরণ ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জিআর চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও জনকল্যাণ মূলক এ আয়োজনকে ঘিরে উপজেলা পরিষদ মিলনায়তনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার (২৭ মে ২০২৬) বিকাল ৩টায় বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন বিরামপুর,দিনাজপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,এমপি (দিনাজপুর-৬), মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তিনি অসহায় মানুষের হাতে অনুদানের চেক ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিএা মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু, বিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবির, বিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তোছাদ্দেক হোসেন তোছা এবং হারেছ উদ্দিন, বিরামপুর সার্কেল, বিরামপুর দিনাজপুর।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা প্রদান একটি মহৎ উদ্যোগ। অসহায়, গৃহহীন ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার দরিদ্র শিক্ষার্থী, অসুস্থ রোগী, প্রতিবন্ধী ব্যক্তি ও গৃহহীন পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুদানের চেক ও খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা ও জনসেবামূলক এমন আয়োজন বিরামপুর উপজেলাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা, আর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com