
নিজস্ব প্রতিবেদক,বিরামপুর দিনাজপুর-দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যক্তি হলেন মোঃ ফারুক হোসেন (৪০),পিতা-মৃত শমসের আলী শেখ,সাং-পূর্বপাড়া (গারোয়ানপাড়া), থানা-বিরামপুর,জেলা-দিনাজপুর।
জানা গেছে,গত ৪ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া (গারোয়ানপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আলমগীরের বাড়ির সামনে থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক সংশ্লিষ্ট অভিযোগ উঠলেও এবার হাতেনাতে আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে বিরামপুরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরি। স্থানীয়দের প্রত্যাশা, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply