সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয় বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ জিয়ারুল ইসলাম ওরফে জিয়া (৪০), পিতা-মৃত আয়েচ ওরফে আইস মন্ডল এবং মোঃ কালাম (৪৫), পিতা-জই মদ্দিন। উভয়ের বাড়ি ভেলারপাড় গ্রামে।এদিকে একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শান্তিনগর মোড়ে মনো-বুড়ির বাড়ির সামনে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বকুল হোসেন (৩২), পিতা-মৃত ইয়াদ আলীকে আটক করা হয়। তার বাড়ি পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায়।এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে উপজেলার দক্ষিণ দাউদপুর (জোলাপাড়া) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মমিনুল ইসলাম (৫৫), পিতা-মৃত আফতাব উদ্দিন মন্ডলকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ দাউদপুর (জোলাপাড়া) এলাকার বাসিন্দা।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়ে এ ধরনের কার্যক্রম আরও জোরদার ও নিয়মিতভাবে পরিচালনার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com