সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে

ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে

ডেস্ক নিউজঃ
ছাতকে স্ত্রী খু’নের ঘটনায় আমির আলী (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে শান্তিগঞ্জের উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের চন্দ্রপুর-দক্ষিন কামরুপ দলং পুর্বপাড়ার ছুরাব আলীর পুত্র। তাকে সিলেটের ধোপাগুল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।

আমির আলী তার শ্বশুরালয় ছাতক উপজেলার আলাপুর গ্রামে বসবাস করতো।গত ১৫ জুন বিকেলে গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের আবুল লেইছ ও আব্দুল মতিনের বাড়ির প্রবেশ পথে কালভার্টের উপর তাহার স্ত্রী আছিয়া বেগম (৩৫)-কে কয়েকটি ছুরি’কাঘা’ত করে সে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন দুপুরে আছিয়া মা’রা যায়। এ ঘটনায় আছিয়া বেগমের বড় বোন আফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা ( নং২৯ তারিখ ১৮.০৬.২৬ ইং) দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল জলিল সঙ্গীয় অফিসার এএসআই শফিকুল ইসলাম সহ এসএমপি সিলেট এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।।##

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com