সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
বিরামপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ অবস্থান কর্মসূচি

বিরামপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ অবস্থান কর্মসূচি

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিনাজপুরের বিরামপুরে বিএনপি,ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও শ্রমিক দলের উদ্যোগে একটি যৌথ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান, জনগণের জানমাল ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র,নাশকতা ও নৈরাজ্য বরদাশত করা হবে না। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাবু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক তসলিম মন্ডল,সদস্য সচিব পলাশ বিন আশরাফ,উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন,সদস্য সচিব অ্যাডভোকেট মিত্রা শিরোন, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহানুর আলম মাস্টার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,পৌর কৃষক দলের সভাপতি মোঃ মকবুল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু ও সদস্য সচিব নোমান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রেজওয়ান আলী, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,খানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন,জনগণের নিরাপত্তা, শান্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com