সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ

বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ

স্টাফ রিপোর্টার | বিরামপুর,দিনাজপুর | ৩০ জুন ২০২৬ দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ‘জিয়ার চাল’ বিতরণ করা হয়েছে। বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু-এর নেতৃত্বে মঙ্গলবার (৩০ জুন) এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী,বিধবা,অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে চাল তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। চাল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মোঃ নয়ন মিয়া,কার্যকরী সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,বিরামপুর উপজেলা শাখা এবং মোঃ রেজওয়ান আলী,সভাপতি,দিওড় ইউনিয়ন শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানবিক কার্যক্রম বিএনপির দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের খাদ্য সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আয়োজকদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু
দৃষ্টি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ কালে মানবিক সহায়তার উজ্জ্বল চিত্র প্রকাশ হয়েছে। বিরামপুর পৌর এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ‘জিয়ার চাল’ বিতরণ করা হয়েছে। বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু-এর নেতৃত্বে এ কর্মসূচি দেখা যায়। এদিন এলাকার দৃষ্টি প্রতিবন্ধী,মানসিক প্রতিবন্ধী, বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যক্তা, দিনমজুর,নিম্ন আয়ের পরিবারসহ বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষের হাতে চাল তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীদের অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বিএনপি নেতা মোঃ রেজাউল করিম রেজু। তার উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা,শীতবস্ত্র বিতরণ এবং প্রয়োজনভিত্তিক সহযোগিতামূলক কর্মসূচি পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘জিয়ার চাল’ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। চাল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মোঃ নয়ন মিয়া,কার্যকরী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরামপুর উপজেলা শাখা এবং মোঃ রেজওয়ান আলী,সভাপতি,দিওড় ইউনিয়ন শাখা,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তারা উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এলাকার দরিদ্র,অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন। উপকারভোগীরা জানান, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা তাদের জন্য অনেকটাই স্বস্তির। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। স্থানীয় সচেতন মহলও এ ধরনের মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে,সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে অনেক পরিবার সংকটময় সময়ে কিছুটা হলেও স্বস্তি পাবে। তাই এ ধরনের জন কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com