সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ত্রাণ: জোতবানী ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ত্রাণ: জোতবানী ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রিপোর্ট: এমডি রেজওয়ান আলী
বুরো প্রধান- | ৩০ জুন ২০২৬ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার সভাপতি মি. মোঃ শফিকুল আলম মামুন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মন্জুর এলাহী চৌধুরী রুবেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিরামপুর উপজেলা শাখা,এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন সাম্প্রতিক ঝড়ে অনেক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত এই ত্রাণসামগ্রী প্রকৃত ক্ষতি গ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মানুষের দুঃসময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালন করা প্রত্যেকের কর্তব্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। চাল বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে ছিল উৎসাহ ও স্বস্তির পরিবেশ। অনেকেই জানান, সাম্প্রতিক দুর্যোগে তাদের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সময়ে সরকারি এই সহায়তা তাদের পরিবারের খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব করবে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি ত্রাণ সঠিকভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগকে তারা ইতিবাচক ভাবে দেখছেন। তারা আশা করেন, ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো কর্মসূচি সম্পন্ন হয়। এলাকাবাসীর প্রত্যাশা, দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com