সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
দিনাজপুর-৬ আসনে জনকল্যাণমুখী নেতৃত্বে আস্থার প্রতীক ডা. জাহিদ হোসেন

দিনাজপুর-৬ আসনে জনকল্যাণমুখী নেতৃত্বে আস্থার প্রতীক ডা. জাহিদ হোসেন

এমডি রেজওয়ান আলী,ব্যুরো প্রধান: দিনাজপুর-০৬ আসনে জনকল্যাণমূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ডা.জাহিদ হোসেন (এমপি),মাননীয় মন্ত্রী,সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকার স্বাস্থ্যসেবা,শিক্ষা উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। স্থানীয় সূত্রে জানা যায়,তিনি নিয়মিত ভাবে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। এছাড়াও বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা,দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃত্তি প্রদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় মুহূর্তে তার তৎপরতা ছিল প্রশংসনীয়। যথা সময়ে খাদ্যসামগ্রী,শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান,একজন জননেতা হিসেবে ডা.জাহিদ হোসেন সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তার সহজ-সরল জীবনযাপন এবং মানুষের প্রতি আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এ বিষয়ে ডা.জাহিদ হোসেন বলেন,“মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকতে। তাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,দিনাজপুর-৬ আসনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভের পরও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেমাই,চিনি ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন। মানুষের কল্যাণে নিবেদিত এই জননেতার উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com