সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
ঈদের দিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন

ঈদের দিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন

এমডি রেজওয়ান আলী (বুরো প্রধান)
সরকারি শিশু পরিবার পরিদর্শনে মানবিক বার্তা—সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ঢাকা,২১ মার্চ ২০২৬:পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন। শনিবার দুপুরে তিনি মিরপুর শিশু পরিবার (বালক),তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন,সমাজে পিতৃ-মাতৃহীন,পরিত্যক্ত ও বিপন্ন শিশুদের সুরক্ষা,লালন-পালন ও মানসম্মত জীবন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; বরং সমাজের বিত্তবানদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন,“সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে এসব শিশুদের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”আজিমপুর ছোটমণি নিবাসে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী আরও বলেন, ছোট শিশুদের লালন-পালন অত্যন্ত দায়িত্বপূর্ণ ও কঠিন কাজ। তাই তাদের সেবা-যত্নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। “নিজের পরিবারের শিশুর মতো করেই এসব শিশুদের গড়ে তুলতে হবে,”—যোগ করেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের খোঁজখবর নেন,তাদের কোলে তুলে নেন এবং স্নেহ ভালোবাসায় সময় কাটান। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। একইসঙ্গে তাদের খাবার,চিকিৎসা সেবা,পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন,শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে এবং রোগ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিছানা ও কাপড় গরম পানিতে ধৌত করার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি কমানোর পরামর্শ দেন তিনি। এছাড়া প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com