
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
ডা.এ জেড এম জাহিদ হোসেন বর্তমানে দেশের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী,নারী ও শিশুদের উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ইতো মধ্যেই আলোচনায় এসেছে। ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। জনসেবামূলক কার্যক্রমে অগ্রাধিকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডা.জাহিদ হোসেন সমাজের অসহায়,দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। তার দিকনির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ভাতা কার্যক্রম,প্রতিবন্ধী সহায়তা,বৃদ্ধ ভাতা,অসচ্ছল নারীদের সহায়তা এবং শিশু সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিভিন্ন সভা-সমাবেশে বলেছেন, সমাজকল্যাণ কেবল সরকারি দায়িত্ব নয়,এটি একটি মানবিক অঙ্গীকার। সমাজের প্রতিটি মানুষ যেন মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে,সেটিই সরকারের লক্ষ্য। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে উদ্যোগ সম্প্রতি জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে তিনি নারী ও শিশুর অধিকার, সামাজিক নিরাপত্তা এবং মানবিক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ও ইউএন ওমেন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সমাজকল্যাণ ও নারী উন্নয়ন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে মত বিনিময় করেন। সাধারণ মানুষের প্রত্যাশার প্রতীক দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মানুষের কাছে ডা.জাহিদ হোসেন একজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন,তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনসেবা মূলক কার্যক্রম আরও বেগবান হবে।
রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব
তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা,সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা দেশের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। মানবিক বাংলাদেশ গঠনে প্রত্যয় ডা.এ জেড এম জাহিদ হোসেন বারবার উল্লেখ করেছেন, একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বিশেষ করে দরিদ্র,প্রবীণ, প্রতিবন্ধী,এতিম শিশু এবং নির্যাতিত নারীদের জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।
তার নেতৃত্বে সমাজকল্যাণ ও মহিলা শিশু উন্নয়ন কার্যক্রম আরও আধুনিক,প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply