সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
বিরামপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেল ৮ শতাধিক বোরো ধানক্ষেত: দিশেহারা শত শত কৃষক,

বিরামপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেল ৮ শতাধিক বোরো ধানক্ষেত: দিশেহারা শত শত কৃষক,

শফিকুল ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর জোলাপাড়া কাটলার বিল এলাকায় টানা বৃষ্টির পানিতে প্রায় ৮ শতাধিক বোরো ধানক্ষেত তলিয়ে গেছে। এতে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের শত শত কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে বিলাঞ্চলে পানি জমে দ্রুত বৃদ্ধি পায়। ফলে পাকা ও আধাপাকা বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিলেও আকস্মিক এই জলাবদ্ধতায় তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মৌসুমজুড়ে কঠোর পরিশ্রম ও ঋণ করে চাষাবাদ করেছিলেন তারা। কিন্তু হঠাৎ করে পানিতে সব তলিয়ে যাওয়ায় তাদের আর্থিকভাবে চরম সংকটে পড়তে হয়েছে। অনেকের ঘরে এখন খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী ও কৃষকরা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা মানবিক সহায়তা ও কৃষি প্রণোদনার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘুরে দাঁড়াতে পারেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় সহায়তা পাওয়ার আশায় দিন গুনছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com