সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
‎বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপিত ‎

‎বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপিত ‎

নিজস্ব প্রতিবেদক, রংপুর:
‎যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান”।

‎এ উপলক্ষে বাংলাদেশ আদিবাসী পার্টি, রংপুর জেলা শাখার আয়োজনে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎রোববার (৯ আগস্ট ২০২৬) রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের কুঠিপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.আই.ডি নীলকণ্ঠ অফিসের সার্থী রানী সাহা।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি (B.A.P), রংপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক উত্তম পাহান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধর্মদাস কুঠিপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূবেন্দ্রনাথ পাহান।
‎
‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
‎
‎জনাব মাইকেল কুজুর
‎জনাব পল্লব মিনজ
‎পুতুল কুজুর, চিকিৎসক, সেন্ট সিসিলিয়া ফার্মেসী
‎জনাব গোবিন্দ পাহান, সভাপতি, উপজাতি কল্যাণ সংঘ রংপুর ও বিশিষ্ট সমাজসেবক
‎জনাব পঞ্চু পাহান, বিশিষ্ট সমাজসেবক
‎জনাব রিপন ধানওয়ার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (B.A.P), রংপুর জেলা কমিটি
‎*জনাব রতন টপ্য যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (B.A.P), রংপুর জেলা কমিটি
‎তুলসী রানী, মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ আদিবাসী পার্টি (B.A.P), রংপুর জেলা কমিটি
‎
‎বক্তারা আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিশেষ করে আদিবাসী ধাত্রীদের স্বাস্থ্যসেবা ও সমাজের প্রতি অবদানের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com