সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
কুমিল্লার দাউদকান্দি ট্রাক দুর্ঘটনায় নিহতদের পরিবারে প্রধানমন্ত্রীর অনুদান চেক বিতরণ করলেন- সমাজকল্যাণ মন্ত্রী

কুমিল্লার দাউদকান্দি ট্রাক দুর্ঘটনায় নিহতদের পরিবারে প্রধানমন্ত্রীর অনুদান চেক বিতরণ করলেন- সমাজকল্যাণ মন্ত্রী

শফিকুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং সরকারের এই সহায়তাকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
চেক বিতরণ শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com