সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন প্রিয়াংকা দাশ ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু দোয়ারাবাজারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু,ই-নামজারি ও খতিয়ান যাচাইসহ তাৎক্ষণিক সেবা প্রদান ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক দিনাজপুরে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় ছাতকে তরুণী ধ’র্ষ’ণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কা’রাদ’ণ্ড দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সক্রিয় বাংলাদেশ,বিদেশি প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রী জাহিদ হোসেনের বৈঠক
ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকায় গতকাল বুধবার সকাল আনুমানিক সাডে ৯টায় বাড়ীর পাশের পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিশু দুটির নাম সাবিয়া (৫) ও তার ভাই সিয়াম (৪)। তাদের পিতার নাম শাহিন আলম (৩০) ও মায়ের নাম কেয়া বেগম (২৫)।

এলাকাবাসি জানায়, দুই ভাই বোনকে দেখতে না পেয়ে তার পিতা মাতা ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই ভাই বোনকে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ ঘটনার নিশ্চিত করেন। একসাথে দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই মর্মান্তিক ঘটনা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান জানতে পারলে তিনি তৎক্ষনাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন ও এলাকার ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com