সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ

নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ১০ নং পুনোট্রি ইউনিয়নের গোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজগর আলী শাহ নিজ ক্রয় কৃত জমিতে ধান রোপন করতে পারছেন না প্রতিপক্ষের বাধার কারণে বলে অভিযোগ করেছেন। তিনি জানান প্রতিপক্ষ আনোয়ার হোসেন ও তার স্ত্রী ঐ জমিতে ধান রোপন করতে প্রতিনিয়তই বাধা প্রদান করছে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন। তিনি জানান এই জমিটি আমি আনোয়ার হোসেনের মায়ের কাছ থেকে ক্রয় করেছি। জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি।
হঠাৎ ২০২৪ সালে আনোয়ার হোসেন ও তার স্ত্রী জমিতে ধান রোপন করতে বাধা সৃষ্টি করে, বিষয়টি নিয়ে তৎকালীন সময় চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, সেই ডায়েরির উপর ভিত্তি করে থানা আদালতে একটি প্রসিকিউশন পাঠান, সে সময় প্রতিপক্ষ আনোয়ার হোসেন আদালতে একটি মুচলেকা দিয়ে চলে আসেন মুচলেকায় তিনি বলেছিলেন, এই জমিতে আর কখনো তিনি বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না। কিন্তু সেই মুচলেকা অমান্য করে এখন আবারো সাবেক শিক্ষক আজগর আলীর জমিতে ধান রোপণে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে।
এ বিষয়ে তিনি আরো জানান জমিটি বাটোয়ারা সূত্রে তার স্ত্রী আলেমা খাতুন পেয়েছিলেন এর পর আলেমা খাতুন তার শাশুড়ি আলিমন এর কাছে বিক্রি করেন। ১৯৯৪ সালে আলিমনের কাছ থেকে জমি ক্রয় করেন আজগার আলী শাহ। দীর্ঘ ৩২ বছর যাবৎ ভোগ দখল করা জমিটি হঠাৎ ২০২৪ সালে এসে আনোয়ার হোসেন ও তার স্ত্রী আলেমা চাষাবাদে বাধা সৃষ্টি করছেন। তখন থেকে আজ অবধি তারা বিভিন্নভাবে ঐ শিক্ষককে হয়রানি এবং পেরেশানি করে আসছে। আজগর আলী শাহ জানান, ঐ জমি তার ক্রয়কৃত এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com