সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ফুলবাড়ীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ গভীর রাতে আপোষ রফা, প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ গভীর রাতে আপোষ রফা, প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলায় চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আপোষ রফার মধ্যদিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় অভিযুক্তসহ আপোষকারীদের বিচার দাবিতে ফুলবাড়ী থানার সামনে একটি মানববন্ধন করেন স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে স্কুলে যাওয়ার সময় ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওইদিন রাতেই পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামে স্থানীয়দের সহায়তায় এই আপোষ রফার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। এদিকে ঘটনারপর আপোস রফার বেশ কিছু ভিডিও চিত্র গত শুক্রবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে এরই প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসাইন, কাঁটাবাড়ি গ্রামের বাসিন্দা রাজিন হক, আব্দুল্লাহ আল আরাফাত, হাবিব আহমেদ, সাজ্জাদ হোসেন সাজু, সাকিব হোসেন, আরভি অয়ন, মিশোর, নাফিউল, স্বাধীন, মোরসালিন, লাবীব। তারা দ্রুত অভিযুক্তসহ আপোসকারীদের আইনের এনে শাস্তির জোর দাবী জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর দেয়া ভিডিও সাক্ষাতকার ও স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ১৯ মে) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের কাপড় ব্যবসায়ী সাগির আলী (৭৫) এর বাড়ীর পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় তাকে কৌশলে ফুসলিয়ে হাত ধরে বাড়ীর ভেতরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে সাগির আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটি কোন রকমে দরজা খুলে জোর করে পালিয়ে স্কুলে চলে যায়। পরে শিশুটি স্কুল থেকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া না করে ঝিমিয়ে থাকলে তার মানসিক দিক লক্ষ্য করে পরিবারের সদস্যরা জানতে চাইলে পরে ওই শিক্ষার্থী বিষয়টি সবকিছু খুলে বলে। ঘটনার পর ওইদিন রাতেই স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে আপোস রফার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনা জানার সাথে সাথে ভুক্তভুগির বাড়ীতে পুলিশ পাঠানো হয় এবং তার স্টেটেটম্যান্ট নেয়া হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয় হয়নি, তবে ভিকটিমের বাবা একজন প্রবাসী তাই তার সাথে যোগাযোগের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com