সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
রতনপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান

রতনপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান

আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:

‎তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের রতনপুর কমিউনিটি ক্লিনিক আকস্মিক পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান।

‎আজ (সোমবার), ০৮/০৬/২০২৬ইং সকালে তিনি ক্লিনিকটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে চেয়ারম্যান ক্লিনিকের সার্বিক পরিবেশ, ওষুধপত্রের মজুদ এবং সেবার মান ঘুরে দেখেন।

‎ক্লিনিকে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। তিনি কর্মরত সিএইচসিপি (CHCP) এবং স্বাস্থ্যকর্মীদের নিয়মিত ও সময়মতো উপস্থিত থেকে সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

‎পরিদর্শন শেষে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান বলেন, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকগুলো অবদান রাখছে। ৩নং খানপুর ইউনিয়নের কোনো মানুষ যেন প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রতনপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মান ধরে রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যানের এই আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন তদারকির ফলে ক্লিনিকের সেবার মান আরও উন্নত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com