
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
আগামী পৌরসভা নির্বাচনে বিরামপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করে ইতি মধ্যেই গণসংযোগ শুরু করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে এলাকার ভাঙাচোরা রাস্তা ঘাটের সংস্কার, অসহায়,বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তিতে সহযোগিতা,মাদকমুক্ত সমাজ গঠন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা, চায়ের দোকান ও জনসমাগমস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শুনে সেগুলোর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন,একটি আধুনিক,পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়তে হলে ওয়ার্ড পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করা জরুরি। তাই ৭নং ওয়ার্ডকে একটি মডেল,স্মার্ট ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বলেন, “অবহেলিত ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্যমুক্ত,শিক্ষাবান্ধব,পরিচ্ছন্ন ও বৈষম্যহীন একটি আদর্শ ও স্মার্ট ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ওয়ার্ডের সকল মা বোন, ভাই,বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট কামনা করছি। জনগণের সুখে দুঃখে সবসময় পাশে থেকে একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন,নির্বাচিত হলে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন,মাদক ও অপরাধ প্রতিরোধ,শিক্ষার প্রসার এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। স্থানীয়দের প্রত্যাশা,নির্বাচিত হলে জাহাঙ্গীর আলম ৭নং ওয়ার্ডের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। আগামী বিরামপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply