সংবাদ শিরোনাম:
ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা বিরামপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত বোচাগঞ্জে কৃষককার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের দিনাজপুরে আমন চাষে জোর প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ২ লাখ ৭২ হাজার ৫৫০ হেক্টর বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক দেশে ৪শত ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০-শয্যা থেকে ১০১ শয্যা করণ-লিস্টে ফুলবাড়ীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ ফুলবাড়ীবাসীর ধানজুড়ি কুর্শাখালি সড়কের উদ্বোধন: উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন
বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। আলোচনা সভায় বক্তব্য দেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার,উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংবাদিক সামিউল আলম,ফাহিম সরকার,মোসাব্বির আর্ক,সানোয়ার হোসেন ও আশরফুল ইসলামসহ অন্যান্যরা।বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক,বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ,জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী,জুলাই যোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ,মন্দির,গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com