সংবাদ শিরোনাম:
জমি নিয়ে বিরোধ,সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিরামপুরে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥ —অধ্যাপক আনু মুহাম্মদ জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি
ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ

ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি:

 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ অঞ্চলের ক্রাশারমিল এবং বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ছয়টি চোরাই মোটর এবং চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই রাতে কোম্পানীগঞ্জের কাটাগাং নদীর তীরে অবস্থিত একটি বালুর স্টক থেকে ছয়টি মোটর চুরির ঘটনা ঘটে। পরে গত শনিবার (১৯ জুলাই ২০২৬) রাতে চোরাই মোটরগুলো বিক্রির উদ্দেশে ছাতকের রেলওয়ে কলোনি এলাকার সুরমা নদীর তীরে নিয়ে আসে চক্রটি।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। ওই রাতে রেলওয়ে কলোনি এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে চোরাই মোটর ও নৌকাসহ চোরচক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) এবং রমজান মিয়া (৪০)। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সুরমা ও পিয়াইন নদীর তীরবর্তী ক্রাশারমিল ও বালুর স্টক থেকে নিয়মিত মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসছিল। তাঁদের গ্রেপ্তারের খবরে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ছাতক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com