সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি দিনাজপুরের কসবায় বাংলাদেশ আদিবাসী পার্টির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি হেমন্তের আগমন চন্দনা রানী
বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের

বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলার শিয়ালা উচ্চ বিদ্যালয়ে আয়া পদে নিয়োগে অনিয়ম ও জাল শিক্ষাসনদ ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,প্রায় ৩-৪ মাস আগে থেকেই বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত অভিযোগ জমা পড়ে রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা তথ্য প্রকাশ পেলেও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত বা দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শিয়ালা উচ্চ বিদ্যালয়ের বর্তমান আয়া পদে কর্মরত লাকি আক্তার নামে এক নারী নিয়োগের ক্ষেত্রে ভুয়া অষ্টম শ্রেণির শিক্ষাসনদ ব্যবহার করেছেন বলে দাবি করা হচ্ছে।অভিযোগ কারীদের মতে,তিনি ওই বিদ্যালয়ের কোনো সময়ের ছাত্রী ছিলেন না। তার জন্মস্থান বিরামপুরের ইসলামপাড়া এলাকায় এবং দুই বছর আগে দিওড় ইউনিয়নের মানুষমুড়া গ্রামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। স্থানীয়দের অভিযোগ,বিগত সরকারের প্রভাবশালী কিছু ব্যক্তির সহায়তায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই শিক্ষাসনদ ব্যবহার করে আয়া পদে চাকরি নেওয়া হয়। অষ্টম শ্রেণির সনদ স্বাক্ষর করেছিল ছিল প্রধান শিক্ষক মতিয়ার রহমান মাস্টার,তিনি এখনো প্রধানের দায়িত্বে বিদ্যমান রয়েছেন।
এ বিষয়ে দিওড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. রফিকুল ইসলাম বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মো. রফিকুল ইসলামের দাবি,“আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্ত বা কার্যকর ব্যবস্থা চোখে পড়েনি। অভিযুক্ত ব্যক্তি এখনও বিদ্যালয়ে চাকরি করে যাচ্ছেন।”
এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তারা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত না হলে দুর্নীতি আরও উৎসাহিত হবে এবং প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের উক্ত বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান এলাকাবাসী। তবে স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com