সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে নারীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক এক ব্যক্তি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

বিরামপুরে নারীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক এক ব্যক্তি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

এমডি রেজওয়ান আলী | ব্যুরো প্রধান
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ১০ ধারায় বিরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোঃ মাসুদ রানা (৪৫), পিতা: মৃত মছির উদ্দিন সরকার,সাং দক্ষিণপাড়া,৬নং জোতবানী ইউনিয়ন,বিরামপুর, দিনাজপুর। মামলার বাদী মোছাঃ রিনা বিবি (৩৫),স্বামী: মোঃ আনোয়ার হোসেন,একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই ২০২৬ রাতে অভিযুক্ত ব্যক্তি বাদীকে যৌন নিপীড়ন করেন। ঘটনার পর ভুক্তভোগী বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ১০ ধারায় মামলা রুজু করে এবং অভিযুক্তকে আটক করে। পুলিশ জানিয়েছে,প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে। বিরামপুর থানা পুলিশ আরও জানায়,তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলা নং: বিরামপুর থানা মামলা নং-১৭, তারিখ: ১৭/০৭/২০২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com