সংবাদ শিরোনাম:
ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা বিরামপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত বোচাগঞ্জে কৃষককার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের দিনাজপুরে আমন চাষে জোর প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ২ লাখ ৭২ হাজার ৫৫০ হেক্টর বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক দেশে ৪শত ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০-শয্যা থেকে ১০১ শয্যা করণ-লিস্টে ফুলবাড়ীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ ফুলবাড়ীবাসীর ধানজুড়ি কুর্শাখালি সড়কের উদ্বোধন: উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন
বিরামপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
২০ জুলাই ২০২৬: গ্রামীণ সড়ক ব্যবস্থাকে আরও কার্যকর,পরিকল্পিত ও আধুনিকায়নের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর আয়োজনে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে বিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রকৌশলী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি ছিল এলজিইডির গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের অংশ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়,বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার,মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং উপ সহকারী প্রকৌশলী মোঃ সুরুজ্জামান।
কর্মশালার মূল বিষয়াদি উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও অগ্রাধিকার নির্ধারণের পদ্ধতি তুলে ধরেন। কর্মশালায় কোর রোড নেটওয়ার্ক (সিআরএন) এর আওতায় উপজেলা,ইউনিয়ন ও গ্রামীণ সড়কের বিদ্যমান অবস্থা,যোগাযোগ গুরুত্ব এবং উন্নয়ন অগ্রাধিকারের তথ্য উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা এসব তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যৎ সড়ক উন্নয়ন পরিকল্পনায় বাস্তবসম্মত মতামত প্রদান করেন। আয়োজকরা জানান,জিআইএস ভিত্তিক এ মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বিরামপুর উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগ আরও সুসংহত হবে এবং জনগণের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com