সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত রোববার দুপুরে বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুর ১টায় পৌর শহরের প্রফেসর পাড়া গ্রামে বেসিক এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আদাবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিসিডি এর সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার,সিডিএ মনিটরিং অফিসার আহসান হাবীব,রাম টুডু,রমেশ হাসদা, প্রমুখ। সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। শেষে অংশগ্রহণকারী ২শ জন আদিবাসী নারী-পুরুষের মাঝে দুইটি করে মেহেগুনী গাছের চারা বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com