সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
বিরামপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

বিরামপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুরে সারা দেশের মতোই উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। “পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ এবং ডাঃতাহাজুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন,পুষ্টি শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়,এটি একটি দেশের সামগ্রিক উন্নয়ন,উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে গভীরভাবে জড়িত। সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি,পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহ প্রদান এবং পুষ্টি শিক্ষার মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করা। অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com