সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
বিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির জাঁকজমকপূর্ণ উদ্বোধন,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সহায়তা বিতরণ

বিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির জাঁকজমকপূর্ণ উদ্বোধন,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সহায়তা বিতরণ

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স, মুগডাল বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল থেকে বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন,সংসদ সদস্য (দিনাজপুর-৬) এবং মাননীয় মন্ত্রী,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশের মানুষের সার্বিক কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন,কৃষকদের জন্য “কৃষক কার্ড” চালু করার কার্যক্রম এগিয়ে চলছে এবং খুব শিগগিরই “ফ্যামিলি কার্ড” চালু করা হবে,যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এসময় তিনি উপস্থিত থেকে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ করেন এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও অসুস্থ ব্যক্তিদের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার,বিরামপুর, দিনাজপুর। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেল,বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ,এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এসব কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। তারা বলেন,কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজক উপজেলা প্রশাসন জানায়,এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিপুল সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হবেন,যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com