সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
১০ টাকায় রবি সিম পাবে চবি শিক্ষার্থীরা

১০ টাকায় রবি সিম পাবে চবি শিক্ষার্থীরা

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের যেকোনো Robi walk in center থেকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ভর্তি রশিদ, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন করে ১০ টাকায় সিম নিতে পারবে। এছাড়া আগে যারা ইন্টারনেটের জন্য আবেদন করতে পারেনি তারা ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে এই লিংকে গিয়ে forms.gle/myynHvy6f7RBxCtG7 রেজিস্ট্রেশন করতে পারবে।

তিনি আরও বলেন, ‘আগে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তবে কোন তথ্য ভুল হলে ইমেইলে লগ ইন করে সংশোধন করতে পারবে।’

প্রসঙ্গত, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রতি শিক্ষক-শিক্ষার্থীকে মাসে ১৫ জিবি করে ডাটা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১২ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা কিভাবে এই বিনামূল্যে ডাটা সুবিধা ভোগ করবেন তা জানিয়ে দেন।

 

রেজিস্ট্রেশনের শর্ত ও নিয়মাবলী:

১. সুবিধাটি পেতে করার জন্য প্রথমে শিক্ষক-শিক্ষার্থীদের দরকার হবে একটি রবি অথবা এয়ারটেল সিম।

২. তারপর forms.gle/myynHvy6f7RBxCtG7 এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফরমে দেওয়া রবি/এয়ারটেল নাম্বারে পৌছে যাবে বিনামূল্যে মাসিক ১৫ জিবি করে ডাটা।

৩. উক্ত ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধুমাত্র জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু।

৪. শুধুমাত্র বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা এই সুবিধা ভোগ করতে পারবেন।

৫. একজন শিক্ষার্থী শুধুমাত্র একটা সিমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

৬. প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে।

৭. এখন ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

বিস্তারিত forms.gle/myynHvy6f7RBxCtG7 এই লিংকে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf5Lmu3Krud7OWPfV0a82Jr317q8vmnHhdX4VYMSAh6ghOKEA/alreadyresponded

এমআইটি/এমএফও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com