সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
খানপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী লোকমান হাকিম

খানপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী লোকমান হাকিম

উন্নয়নের দ্বারায় ইউনিয়নকে এগিয়ে নিতে জনগণের সেবায় কাজ করার প্রত্যয়,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর বিরামপুর উপজেলা ০৩নং খানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগামীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লোকমান হাকিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এই উৎসবের মাধ্যমে সমাজ পারস্পরিক সোহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক এই কামনা করেন তিনি। তিনি ইউনিয়ন বাশির সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক নতুন আশার বার্তা।
লোকমান হাকিম আরও বলেন, তিনি আগামীর খানপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী জনপদ হিসেবে গড়ে তুলতে চান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া অবকাঠামগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং সামাজিক নিরাপত্তার নিশ্চিত করাই হবে তার প্রদান লক্ষ্য।
তিনি আরো উল্লেখ করেন, সাধারণ মানুষের সুখ- দুঃখের সঙ্গী হয়ে তাদের পাশে থেকে কাজ করতে চান, জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আগামীর উন্নয়নের পথ চলা এগিয়ে নিতে চান বলে জানান তিনি।
শেষে তিনি খানপুর ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এই ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নয়নশীল জনপদে পরিণত করা সম্ভব। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com