সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
হোয়াটসঅ্যাপে মুনাফার ফাঁদ: বিরামপুরে দুই প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ প্রায় ৮৬ লাখ টাকা

হোয়াটসঅ্যাপে মুনাফার ফাঁদ: বিরামপুরে দুই প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ প্রায় ৮৬ লাখ টাকা

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা মো. মাসুম রানা (৩৮) ও মো. শামীম আক্তার (৩৬)। বুধবার রাতে বিরামপুরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারণার শিকার সালেহ আহাম্মদ খান নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএতে কর্মরত। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারকদের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারা ‘ড্রিমপায়ারিং এমসিএস লি.’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দেয়।
প্রতারকদের পাঠানো ভুয়া চুক্তিপত্রে বিশ্বাস করে ভুক্তভোগী নিজের সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর গয়না বন্ধক রেখে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা আসামিদের ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠান। পরবর্তীতে কোনো লভ্যাংশ না পেয়ে সন্দেহ হলে তিনি রাজধানীর সেগুনবাগিচায় উল্লিখিত ঠিকানায় গিয়ে দেখেন, সেখানে ওই নামে কোনো প্রতিষ্ঠান নেই। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে বিরামপুরের একটি ওষুধের দোকান থেকে মাসুম রানাকে এবং তাঁর নিজ বাড়ি থেকে শামীম আক্তারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধের কথা স্বীকার করেছেন। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com