সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
বিরামপুরে সংঘবদ্ধ হামলা,মারধর ও লুটপাটের অভিযোগ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে ক্ষোভ

বিরামপুরে সংঘবদ্ধ হামলা,মারধর ও লুটপাটের অভিযোগ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে ক্ষোভ

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলার গো-হাটি এলাকার ইসলামপাড়া গ্রামে সংঘবদ্ধ হামলা,ভাঙচুর,মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত পরিবারটি বিরামপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়,গত ৫ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এসময় বাড়ির নারী পুরুষ নির্বিশেষে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় কয়েকজন গুরুতর আহত হন এবং বাড়িতে আতঙ্ক জনক পরিস্থিতির সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারের দাবি,হামলা কারীরা অতর্কিত ভাবে আক্রমণ চালিয়ে পরিবারের সদস্যদের কিল ঘুষি,লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলার সময় নারীদেরও ছাড় দেওয়া হয়নি। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়েছে,হামলার সময় ঘরে থাকা নগদ অর্থ,স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটপাট করা হয়। এতে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে,এ ধরনের সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। একটি পরিবারকে পরিকল্পিত ভাবে আক্রমণ, নারীদের ওপর হামলা,লুটপাট এবং রক্তাক্ত জখমের মতো ঘটনা সমাজে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আহতদের নিরাপত্তা প্রদান এবং পরিবারটির ওপর যেন পুনরায় কোনো হামলা না হয় সে বিষয়েও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে। এলাকাবাসীর বক্তব্য,“সহিংসতা ও সন্ত্রাস নয়,আমরা আইনের শাসন চাই। যারা সংঘবদ্ধ ভাবে বাড়িতে হামলা চালিয়ে মানুষকে রক্তাক্ত করেছে,তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”বর্তমানে ঘটনাটি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com