সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু,ই-নামজারি ও খতিয়ান যাচাইসহ তাৎক্ষণিক সেবা প্রদান ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক দিনাজপুরে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় ছাতকে তরুণী ধ’র্ষ’ণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কা’রাদ’ণ্ড দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সক্রিয় বাংলাদেশ,বিদেশি প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রী জাহিদ হোসেনের বৈঠক সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন দোয়ারাবাজার পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের’র অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দোয়ারাবাজারে সুরমা ইউপি চেয়ারম্যানের নিরলস প্রচেষ্টায় বদলে গেছে সুরমা ইউনিয়নের চিত্র, উন্নয়নের জোয়ারে ভাসছে জনপদ
সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:
সুনামগঞ্জে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক ‘রাঘববোয়াল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

১৬ মে (শনিবার) দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরনগর ইউনিয়নের গাসিগাঁও এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।

​আটককৃত প্রধান আসামি হলেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের গাসিগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে কুখ্যাত মাদক কারবারি মনু মিয়া (৫০)। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৩ বছরের কারাদণ্ডের রায় রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

​অভিযানে আটক অপর সহযোগী হলেন একই ইউনিয়নের মাইজবাড়ি (বদিপুর) গ্রামের মোঃ সেলিমের ছেলে মোহাম্মদ বিজয় (১৯)।

​পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ও কঠোর পেশাদারিত্বের সাথে কাজ করছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম-এর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক নেতৃত্বে একটি বিশেষ টিম মাঠে নামে।

​গোপন সংবাদের ভিত্তিতে গাসিগাঁও এলাকায় প্রধান আসামি মনু মিয়ার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। পরে ওসির নির্দেশে এসআই আবু হানিফ, এসআই রবিউল, এএসআই জহিরুল ইসলাম এবং পুলিশ সদস্য মোতালেবের সমন্বয়ে গঠিত টিম আকস্মিক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

​অভিযানের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম জানান, মাদকের সাথে কোনো আপস নেই। গ্রেফতারকৃত মনু মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা থানায় এসেছে। সাজা এড়াতে সে আত্মগোপনে থেকে পুনরায় মাদক ব্যবসা চালাচ্ছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সুনামগঞ্জ গড়তে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com