সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু,ই-নামজারি ও খতিয়ান যাচাইসহ তাৎক্ষণিক সেবা প্রদান

দোয়ারাবাজারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু,ই-নামজারি ও খতিয়ান যাচাইসহ তাৎক্ষণিক সেবা প্রদান

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:

সারাদেশের মতো সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬, মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাকে ঘিরে র‍্যালি, বিশেষ সেবা বুথ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

মেলার কেন্দ্রীয় উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ভূমি ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”। মেলা আগামী ২১ মে পর্যন্ত সারা দেশের জেলা ও উপজেলায় একযোগে চলবে।

দোয়ারাবাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রাশেদুল ইসলাম ( সভাপতিত্ব করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা তরিকুল ইসলাম। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ এবং হয়রানি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ দ্রুত ও সরাসরি সেবা পাচ্ছেন, যা জনভোগান্তি কমাতে সহায়ক হচ্ছে।

মেলায় স্থাপিত বিশেষ ভূমি সেবা বুথে ই-নামজারি, অনলাইন খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। এতে সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানুনগো ফইজুদ্দিন ।

সংশ্লিষ্টরা জানান, এ মেলার মাধ্যমে ভূমি সেবা সহজীকরণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণের সচেতনতা বাড়বে এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com