সংবাদ শিরোনাম:
সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
দোয়ারাবাজারে প্রেমের সম্পর্কের পর বিয়ের নামে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দোয়ারাবাজারে প্রেমের সম্পর্কের পর বিয়ের নামে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পরমেশ্বরীপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে মো. ফরিদ আহমেদের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের নামে এক নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) বিকেলে দোয়ারাবাজার উপজেলা সদরে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ ও বক্তব্যে ফরিদপুর জেলার বাসিন্দা বিল্লাল শেখের মেয়ে মোছা. শিরিন আক্তার এ অভিযোগ করেন। শিরিন আক্তারের দাবি, প্রেমের সম্পর্কের একপর্যায়ে ফরিদ আহমেদ তাকে বিয়ে করেন। এরপর বিভিন্ন সময় বিদেশে সমস্যায় পড়েছেন, জরুরি প্রয়োজনে অর্থের প্রয়োজন, দুর্ঘটনাসহ নানা অজুহাত দেখিয়ে ধাপে ধাপে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা নেন। পরে টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা করেন এবং একপর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে শিরিন আক্তার বলেন, তার জীবনের সঞ্চিত অর্থ প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত মো. ফরিদ আহমেদের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “শিরিন আক্তার আমার বৈধ বিবাহিত স্ত্রী। আমার বাড়িতে তার থাকার জন্য আলাদা কক্ষ রয়েছে। তার ভরণ-পোষণসহ সকল দায়িত্ব নিতে আমি প্রস্তুত। তার কাছ থেকে আমি কোনো টাকা নিইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com