সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার

দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিড়ি কিনে আনার কথা বলে ফুসলিয়ে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলাল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
(৩ আগস্ট) সোমবার সন্ধ্যায় উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেফতার আলাল ওই গ্রামেরই ইসলাম খা ও ছেলে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক পাশাপাশি বাড়ির বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী শিশুটিকে ৫০ টাকা দিয়ে স্থানীয় দোকান থেকে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলে আলাল। শিশুটি বিড়ি কিনে এনে বাকি ৪০ টাকাসহ ফেরত দিতে গেলে আলাল কৌশলে টাকাগুলো শিশুটির পকেটে রেখে দেয়। এরপর সে শিশুটিকে কোলে তুলে নিজ বাড়ির পেছনে নির্জন এক ঝোপের ভেতর নিয়ে যায়।
পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলাল জোরপূর্বক শিশুটির পরিহিত প্যান্ট খুলে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। এ সময় শিশুটির শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত আলাল প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. আবুল কাসেম রাতই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ‘ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমের শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com