সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯

সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ)প্রতিবেদক:

 

সুনামগঞ্জ জেলায় ১ মে থেকে ২২ মে পর্যন্ত ২২ দিনে ৮১ টি মাদক মামলায় ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

 

জানা যায়, জেলার ১২টি থানার মধ্যে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদক মামলাসহ গ্রেপ্তারের সংখ্যা সবচেয়ে বেশি। সবচেয়ে কম মধ্যনগর থানায়। সুনামগঞ্জ সদর মডেল থানায় চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত ২০টি মাদক মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মধ্যনগর থানায় ১ টি মাদক মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়াও বিশ্বম্ভরপুর থানায় ১২ টি মাদক মামলায় ১৫ জন, শান্তিগঞ্জ থানায় ৫ টি মাদক মামলায় ৮ জন, ছাতক থানায় ৮ টি মাদক মামলায় ৭ জন, জগন্নাথপুর থানায় ৪ টি মাদক মামলায় ৭ জন,  দোয়ারাবাজার থানায় ৮ টি মাদক মামলায় ৫ জন, তাহিরপুর থানায় ৭ টি মাদক মামলায় ১১ জন, দিরাই থানায় ৪ টি মাদক মামলায় ৩ জন, শাল্লা থানায় ২ টি মাদক মামলায় ৩ জন, জামালগঞ্জ থানায় ৫টি মাদক মামলায় ৫ জন, ধর্মপাশা থানায় ৫ টি মাদক মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তাহিরপুর থানায় ১ টি জুয়া মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, পহেলা মে থেকে ২২ মে পর্যন্ত জেলার ১২ টি থানায় ৮১টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং এই সংক্রান্ত মামলায় ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জুয়া আইনে একটি মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, মাদক মামলা নিয়মিত রুজু হচ্ছে। এর পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সহায়তায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। সেখানেও আমরা কাজ করছি। মাদক নির্মূলে জেলা পুলিশ কাজ করছে। পাশাপাশি অনলাইন জুয়া বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে, যা প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি, মামলাও হচ্ছে, এদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।

 

এদিকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ’র নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রবণতা রোধকল্পে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।  এ বিষয়ে মাইকিং করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানিয়েছেন, মাদক কারবারিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। আমরা আশা করি, সকলের সহযোগিতায় সুনামগঞ্জকে মাদকমুক্ত করে সুন্দর ও নিরাপদ একটি সুনামগঞ্জ জেলা হিসেবে গড়ে তুলতে পারব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com