সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

নুরুজ্জামান ​দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।
​উপস্থিত কৃষকদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে আগামী ৩ মাস এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্যের এই জোরালো দাবির পরিপ্রেক্ষিতেই দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে এই মানবিক সহায়তা বরাদ্দের উদ্যোগ নেয় সরকার।

​সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আকস্মিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পড়েন স্থানীয় চাষিরা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। দোয়ারাবাজার উপজেলায় পর্যায়ক্রমে মোট ১ হাজার ৪০ জন কৃষকের মাঝে এই সহায়তা বিতরণ করা হবে।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহায়তায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
​বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন মুহূর্তে নগদ টাকা ও চাল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ কৃষকরা। সংসদে তাদের কষ্টের কথা তুলে ধরায় স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং দ্রুত সহায়তা পৌঁছানোর জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com