সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
সুনামগঞ্জ সদরে প্রশংসায় ভাসছেন ওসি রতন শেখ 

সুনামগঞ্জ সদরে প্রশংসায় ভাসছেন ওসি রতন শেখ 

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক:

চুরি, ছিনতাই, সামাজিক দাঙ্গা ও নানাবিধ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করে স্বল্প সময়ের মধ্যে জন সাধারণের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। সুনামগঞ্জ সদর থানায় যোগদানের পর থেকেই একাধিক মাদক ব্যবসায়ী ওয়ারেন্টভুক্ত আসামি আটক করে রীতিমতো অপরাধ প্রবণতা হ্রাস করে জন সন্তুষ্টি অর্জন করেছেন বলে মনে করছেন অনেকে। সম্প্রতি গাঁজা মাদক ব্যবসায়ীকে আটক করে সকলের প্রশংসায় ভাসছেন তিনি। এর আগে তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কাজ করে ওই অঞ্চলে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন বলে জানা গেছে। পুলিশের এই কর্মকর্তার প্রশংসা করে সুনামগঞ্জ সদর উপজেলা সদর থানায় যোগদানের পর থেকে তিনি এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একের পর এক যে অভিযান পরিচালনা করছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি ক্যারাম, তাস, জুয়াসহ অবৈধ খেলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধার করতে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন এভাবে পদক্ষেপ নিলে সুনামগঞ্জ সদর উপজেলায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে বলে আমি মনে করি। তাই ওসি সাহেবের শুরুটা অনেক ভালো যদি এভাবে শেষটাও ভালো থাকে তাহলে তার মাধ্যমে সুনামগঞ্জ সদর উপজেলা একদিন মডেল উপজেলায় পরিণত হবে। সুনামগঞ্জ সদর থানায় সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, ওসি স্যারের ব্যবহার অনেক ভালো তাছাড়া থানায় কোন অভিযোগ নিয়ে গেলে তিনি সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করেন বলেও জানান তারা। প্রতিবেদকের সঙ্গে এক আলাপচারিতায় ওসি রতন শেখ বলেন, জনগণ পুলিশের বন্ধু, জনগণের সেবায় পুলিশের মুখ্য দায়িত্ব। তিনি আরো বলেন, যেদিন থেকে পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়েছি সেদিন থেকেই জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি। পাশাপাশি পুলিশ ডিপার্টমেন্টের একক অর্জন বলে কোন কথা নেই যা কিছু অর্জন হয় তা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয় তবে সেখানে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতনদের নির্দেশনা থাকে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com