সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ব্র্যাক এনজিও’র উদ্যোগে ১ লক্ষ মাছের পোনা বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|

গত বুধবার আমাবাড়ীর একটি জলাশয়ে আয়োজিত এ কর্মসূচিতে আরএম মোঃ জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন| এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ এম রবিউল, বিএম শাহিনুর ইসলাম, দাবী এ বিএম রবিউল ইসলাম, আমবাড়ী এরিয়া অফিস এর বিএম ওহাব হোসেন, বিসিইউপি মোঃ নাজমুল হক সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ও বীমা ইউনিট ফুলবাড়ী অঞ্চল| এছাড়ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ| এ সময় ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও স্থানীয় বাসিন্দা ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তারা জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছের প্রজনন পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান|

ব্র্যাক ফিশারিজ দীর্ঘদিন ধরে দেশে টেকসই মৎস্যচাষ, মানসম্মত পোনা উৎপাদন ও মৎস্যচাষিদের কারিগরি সহায়তা দিয়ে আসছে| প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় হ্যাচারির মাধ্যমে মাছের পোনা সরবরাহ করে মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে|

অনুষ্ঠান শেষে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com