সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার ও মারধরের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ,পরিবহন ধর্মঘট

মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার ও মারধরের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ,পরিবহন ধর্মঘট

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১১৬৭) বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজিবকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার ও মারধরের অভিযোগের প্রতিবাদে দিনাজপুর জেলাজুড়ে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিনাজপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ কর্মসূচির কারণে সড়ক যোগাযোগে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ, মজিবুর রহমান মজিবকে পুলিশ গ্রেপ্তারের পর মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন স্ট্যান্ডে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। বিরামপুর উপজেলাতেও পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে দূরপাল্লার বাস,ট্রাকসহ বিভিন্ন ধরনের গণপরিবহন চলাচল ব্যাহত হয়। বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ জানান,মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ,রোগী,শিক্ষার্থী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক যাত্রীকে যানবাহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির পক্ষ থেকে জানানো হয়, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নেন। পরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,সড়ক অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭),বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা,সম্পাদক মুকুল সরকার,সহ সম্পাদক মোঃ আলী হোসেন,সড়ক সম্পাদক মোঃ পাপ্পু হক, প্রচার সম্পাদক মোঃ শাহ্ আলম মন্ডল,সদস্য আহসান হাবিব জনি এবং সদস্য জামিল হোসেন কর্মসূচিতে সংশ্লিষ্টদের সঙ্গে ছিলেন।শ্রমিক নেতারা বলেন,কোনো শ্রমিক বা সংগঠনের নেতাকর্মীর সঙ্গে অন্যায় আচরণ হলে তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দাবি জানান।
এদিকে,মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার ও মারধরের অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। শ্রমিকদের সড়ক অবরোধ ও ধর্মঘটের কারণে দিনাজপুরের বিভিন্ন সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com